Originally posted in কালবেলা on 10 April 2026
জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট থেকে উত্তরণে ক্যাবের ১৩ দফা দাবি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি। দেশে চলমান জ্বালানি সংকট মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার জন্য। দেশের মানুষের মধ্যে জ্বালানি সংকট নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে, যার প্রভাব দেশের অর্থনীতির ওপরও পড়ছে। ফলে দেশের অর্থনীতির জন্যও অশনিসংকেত। মধ্যমেয়াদি সংস্কার ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিতে হবে। যেমন, দেশীয় গ্যাস অনুসন্ধান করা, নবায়নযোগ্য জ্বালানি অনুসন্ধান করা এবং সিস্টেম লস কমানোর ওপর গুরুত্বারোপ করতে হবে। তা ছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই যে পেট্রোবাংলা ও বিপিসির যে পারফরম্যান্স, এ পারফরম্যান্সটা এ অবস্থায় রেখে আমরা যে ধরনের জ্বালানি কৌশলের কথা ভাবছি, সে ধরনের জ্বালানি কৌশল অর্জন করা সম্ভব হবে না। নিজেদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থায়ন কীভাবে হবে, নতুন নতুন অর্থায়নের উৎস খুঁজে বের করা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা—এ ধরনের সক্ষমতা তাদের বাড়াতে হবে।
– ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি


