Saturday, February 28, 2026
spot_img
Home CPD in the Media

এসইজেডের মাস্টারপ্ল্যান অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখতে হবেঃ মোস্তাফিজুর রহমান

Published in সমকাল on Monday, 14 May 2018

বিশেষ আয়োজন

বিনিয়োগ সহায়ক বাজেট চাই

আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার, সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের আয়োজনে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচকরা ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বাজেটের জন্য নানা সুপারিশ করেন

ঢাকা চেম্বারের প্রস্তাব

  • আয়কর, শিল্প ও বাণিজ্য বিষয়ক প্রস্তাব উপস্থাপন করেন হোসেন খালেদ
  • প্রোগ্রেসিভ হারে করপোরেট কর
  • করপোরেট ডিভিডেন্ড আয়ের ওপর ১০% কর নির্ধারণ
  • ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা নির্ধারণ
  • ৫ কোটি টাকা পর্যন্ত নিট সম্পদের ওপর সারচার্জ আদায় না করা
  • স্মার্টকার্ড প্রাপ্তদের জন্য ট্যাক্স হেল্পলাইন প্রবর্তন
  • জামানতবিহীন ঋণের সীমা বৃদ্ধি
  • সুদহার এক অঙ্কের ঘরে নামিয়ে আনা
  • শিল্পনীতিতে অগ্রাধিকার থাকা খাতে বরাদ্দ বাড়ানো
  • গবেষণা ও উন্নয়নে ৫% কর অব্যাহতি
  • পাট খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান
  • ওয়ানষ্টপ সার্ভিস চালু
  • বন্দরের কাছাকাছি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা

অবকাঠামো ও বিনিয়োগ বিষয়ক প্রস্তাব উপস্থাপন করেন

আসিফ ইব্রাহিম

  • আগামী তিনটি বছরকে ‘অবকাঠামো বছর’ ঘোষণা
  • ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডোর উন্নয়ন
  • ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ
  • বন্দরের অবকাঠামো নির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণ
  • নদী ড্রেজিং ও নৌ অবকাঠামো নির্মাণে বিশেষ বরাদ্দ
  • যানবাহনের ওপর ‘যানজট কর’ আরোপ
  • স্থানীয় উৎপাদনে গুরুত্ব দিয়ে কয়লানীতি
  • বেসরকারি খাতের সামর্থ্য অনুযায়ী এলএনজির দাম নির্ধারণ
  • খেলাপি ঋণের পরিমাণ কমানো
  • পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় বাড়ানো
  • সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানো
  • এসডিজি বাস্তবায়নে সব পক্ষকে নিয়ে জাতীয় কমিটি গঠন

 

স্বাগত বক্তব্য

মোস্তাফিজুর রহমান

নিস্কণ্টক জমি না পাওয়ার কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। এ জন্য এসইজেড অবশ্যই ভালো উদ্যোগ। এখন এসইজেডের মাস্টারপ্ল্যান অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখতে হবে। বন্দরের সঙ্গে এসইজেডের সংযোগ থাকতে হবে। ওয়ান স্টপ আইন হয়েছে। এ আইন বাস্তবায়নে বেজা, বেপজা ও বিডার মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে। কোন খাতকে এগিয়ে নেওয়া হবে, তা ঠিক করে অথবা কোন খাতের সম্ভাবনা রয়েছে, তা বের করে সম্পূরক শুল্ক আরোপ করতে হবে। বন্ডেড ওয়্যার হাউস সুবিধার মাধ্যমে তৈরি পোশাক খাতের সক্ষমতা অনেক বেড়েছে। তবে সুশাসনের অভাবে এ ক্ষেত্রে কিছু অনিয়মও হয়েছে। সুশাসন নিশ্চিত করে অন্যান্য সম্ভাবনাময় খাতে এ সুবিধা দেওয়া যেতে পারে।

 

Get CPD's latest research, policy insights, publications, and event updates.