Thursday, March 12, 2026
spot_img

    সমসাময়িক উন্নয়ন চিন্তা ১০ – ২০২৫ সালে মিডিয়াতে প্রকাশিত সিপিডি’র নির্বাচিত বক্তব্যসমূহ

    গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া সচল রাখতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই জবাবদিহিমূলক উন্নয়নের সঙ্গে নীতি গবেষণার রয়েছে এক অপ্রতিম সংযোগ। নীতি গবেষণার ফলাফলের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশীজনের কণ্ঠস্বরকে বিস্তৃত পরিসরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য বাহক হচ্ছে গণমাধ্যম। সেই সূত্রেই সিপিডি’র গবেষকরা গণমাধ্যমে সমকালীন নানান বিষয়ে কলাম লেখার পাশাপাশি মন্তব্য, সাক্ষাৎকার ও মতামত দেওয়ার মধ্য দিয়ে সমাজ ও অর্থনীতির জটিল বিষয়গুলোকে সহজবোধ্যভাবে সাধারণ জনগণের কাছে উপস্থাপন করে থাকেন। ‘সমসাময়িক উন্নয়ন চিন্তা-১০’ ২০২৫ সালের বিভিন্ন সময়ে দেশের বাংলা সংবাদপত্রে প্রকাশিত এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় দেওয়া নির্বাচিত কিছুসংখ্যক মতামতের একটি সংকলন।

    এ লেখাগুলোতে রাজনৈতিক পরিবর্তন, নির্বাচন ও অন্তর্বর্তী সরকার; রাজনীতি, রাষ্ট্র ও গণতন্ত্র; সামষ্টিক অর্থনীতি ও বাজেট; বিনিয়োগ, শিল্প ও কর্মসংস্থান; বাণিজ্য, শুল্ক ও বৈদেশিক খাত; এলডিসি উত্তরণ ও উন্নয়ন কৌশল; জ্বালানি, অবকাঠামো ও খাতভিত্তিক অর্থনীতি; বৈদেশিক সম্পর্ক ও ভূরাজনীতি; বৈষম্য, দারিদ্র্য ও সামাজিক ন্যায় ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়বস্তুর উপর ভিত্তি করে বর্তমান সংকলনটিকে ১২টি আলাদা অধ্যায়ে ভাগ করা হয়েছে।

    বস্তুনিষ্ঠ নীতি গবেষণা এবং সমসাময়িক উন্নয়নমূলক বিষয়ে আলোকপাতের মাধ্যমে সিপিডি’র গবেষকরা সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই প্রতিফলন এই প্রবন্ধ-সংকলন। নানামুখী বিষয় নিয়ে অনন্য এই সংকলনটি এবারও উৎসুক পাঠকদের আগ্রহ পূরণে সহায়ক হবে বলে আশা করা যায়।

    Price:  BDT 400
    Publication Period: February 2026