Friday, February 27, 2026
spot_img
Home CPD in the Media

নতুন চাকরি তো নেই, যারা ছিল, তাদের ছাঁটাই করা হচ্ছে: ফাহমিদা খাতুন

Published in খোলা কাগজ on Friday 26 June 2020

বেকারত্ব সংকটের আশঙ্কা

করোনাভাইরাস মহামারী কবে শেষ হবে-তা এখনো সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মহামারীর কারণে আর্থিক মন্দা বহাল থাকবে আরও কিছুদিন। যার প্রভাব ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পড়বে চাকরির বাজারেও।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিবেদন বলছে, কোভিড-১৯ মহামারীর কারণে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ১৯ কোটি মানুষ তাদের পূর্ণকালীন চাকরি হারাতে যাচ্ছে। বর্তমানে বিশ্বের পূর্ণ বা খ-কালীন মোট কর্মশক্তির প্রতি পাঁচজনের মধ্যে চারজনের পেশা কোনো না কোনোভাবে কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষতির শিকার তরুণ-তরুণীদের বড় একটি অংশ।

আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেছেন, জরুরিভিত্তিতে তরুণদের জন্য উল্লেখযোগ্য কিছু করা না গেলে এ ক্ষতির জের টানতে হতে পারে পরবর্তী কয়েক দশক ধরে। করোনাভাইরাস সংকটে বিশ্বে প্রতি ছয়জনের একজন বেকার হয়েছে আর বাংলাদেশের প্রতি চার যুবকের মধ্যে একজন কর্মহীন বা বেকার রয়েছে (২৭ দশমিক ৩৯ শতাংশ)। ফেব্রুয়ারি মাস থেকেই এ বেকারত্ব বাড়ছে। মহামারীতে তারা তিনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে বেকার, সেই সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে তাদের। এতে তাদের চাকরিতে প্রবেশ ও দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে।

আইএলওর সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে একদিন বা এক ঘণ্টা কাজের সুযোগ না পেলে ওই ব্যক্তিকে বেকার হিসাবে ধরা হয়। সে হিসাবে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ। বিশেষজ্ঞরা মনে করেন, এ সংখ্যা বাস্তবে অনেক বেশি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রধান নির্বাহী ড. ফাহমিদা খাতুন বলেন, নতুন চাকরি তো নেই, যারা ছিল, তাদের ছাঁটাই করা হচ্ছে। তার সবচেয়ে বড় প্রভাব পড়ছে তরুণদের ওপর। যতদিন পর্যন্ত অর্থনীতি ঠিক না হবে, ততদিন তাদের সবার শ্রমবাজারে প্রবেশ করাটা কঠিন হবে। এমনকি করোনা-পরবর্তী সময়েও যেসব কাজের সৃষ্টি হবে, সেগুলোর ধরন কিন্তু অন্যরকম হবে। এখন যেমন বেশির ভাগ কাজকর্ম ঘরে বসে হচ্ছে। ফলে ডিজিটাল বা আইটিবেজড কাজ বেশি হবে। ফলে আগের গতানুগতিক শিক্ষা দিয়ে চাকরি পাওয়া যাবে না। বাজার উপযোগী শিক্ষা ব্যবস্থা ও প্রশিক্ষণ, সেই সঙ্গে প্রযুক্তিনির্ভর শিক্ষার দরকার হবে। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুবকদের এ সমস্যা ও সংকটের ব্যাপারে এখনি গুরুত্ব দেওয়া শুরু করা উচিত। দীর্ঘদিন শ্রমবাজারের বাইরে অনেক দিন থাকলে তাদের মধ্যে হতাশার জন্ম নেবে, সামাজিক একটা প্রভাব তৈরি করবে। এর ফলে যে শুধু অর্থনৈতিক ক্ষতি হবে, তাই নয়, এর ফলে সমাজের ওপরেও সামগ্রিকভাবে একটা প্রভাব পড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা গত কয়েক বছরের মধ্যে পড়াশোনা শেষ করেছেন, নতুন চাকরির চেষ্টা করছেন, তাদের উচিত হবে শুধু কাক্সিক্ষত চাকরির জন্য বসে না থেকে যা পাওয়া যায়, সেটা দিয়েই কর্মজীবন শুরু করা।

গ্রিন এইচআর প্রফেশনালের রওশন আলী বুলবুল বলেন, নতুন গ্র্যাজুয়েটদের প্রচলিত শিক্ষার ওপর নির্ভর করে না থেকে তাদের কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। বেকার থাকার চেয়ে বেগার খাটা ভালো। এ দুঃসময়ে বসে না থাকে, যা পান, তাই নিয়ে শুরু করে দিন, অভিজ্ঞতা হোক। পাশাপাশি সরকারি-বেসরকারি অন্য চাকরির জন্য চেষ্টা করতে পারেন।

Get CPD's latest research, policy insights, publications, and event updates.