Monday, May 18, 2026
spot_img
Home CPD in the Media

মেগা প্রকল্প অবশ্যই দরকার, তবে সঠিক দামে করতে হবে : ড. দেবপ্রিয়

Originally posted in NTV Online on 14 May 2026

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মেগা প্রকল্প সরকার করবে, যখন দরকার করবে, সঠিক প্রকল্পটা করবে। সঠিক দামে করবে, সঠিকভাবে বাস্তবায়ন করবে। মেগা প্রকল্প অবশ্যই দরকার আছে। তিনি বলেন, বড় বড় প্রকল্প কেন হবে না?

আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা বলেন।

পদ্মা ব্যারাজ প্রকল্প প্রসঙ্গে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পদ্মা ব্যারেজ তাদের (বিএনপির) নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আছে। আমিও এটার পক্ষে আছি।

তিনি বলেন, ফারাক্কার কাজের ফলে ওখানে যে শুষ্ক পরিস্থিতি তৈরি হয়েছে, ওই এলাকার মানুষের জন্য, তাদের সেচ ব্যবস্থার জন্য পদ্মা ব্যারেজ দরকার আছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তবে কিভাবে এটাকে অর্থায়ন করবেন এবং কত বছর ধরে অর্থায়ন করবেন, সেটার একটা বিষয় এখানে রয়ে গেছে।

এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে ড. দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এবিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।

Get CPD's latest research, policy insights, publications, and event updates.