বর্তমান সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহারেও সাইবার নিরাপত্তা, বিপিও, এআই-ডেটা, সেমিকন্ডাক্টর ও ইন্ডাস্ট্রি ৪.০ – এই পাঁচটি খাতে সরাসরি ২ লাখ এবং ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষে আরও ৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি করার এবং আইসিটি খাতের জিডিপিতে অবদান ৫ থেকে ১০ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল।
প্রকাশকাল: জুন ২০২৬


