বিদ্যুৎ ও জ্বালানি খাত দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। এই স্বীকৃতি থেকেই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই খাতে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে। বর্তমানে দেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট, যেখানে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে ১২ হাজার ৪৭২ মেগাওয়াট, কয়লাচালিত কেন্দ্র থেকে ৭ হাজার ৭৬৯ মেগাওয়াট এবং নবায়নযোগ্য উৎস থেকে মাত্র ১ হাজার ৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
প্রকাশকাল: জুন ২০২৬


